যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে গত বুধবারের ভয়াবহ ঘূর্ণিঝড়ের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলাবামা অঙ্গরাজ্য। এ অঙ্গরাজ্যে ২১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক হাজার ৭০০ জনের বেশি। ঝড়ে ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে। তুসকালোসায় অবস্থিত আলাবামা ইউনিভার্সিটির একটি গাড়ি রাখার স্থানে ৩৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ে সেখানে ২০টি গাড়ি দুমড়েমুচড়ে যায়। ঘূর্ণিঝড়ে গতকাল শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩১৩ জনে পৌঁছেছে। বুধবারের ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলাবামা অঙ্গরাজ্য। এ অঙ্গরাজ্যে ২১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক হাজার ৭০০ জনের বেশি মানুষ। ঝড়ে ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে। তুসকালোসায় অবস্থিত আলাবামা ইউনিভার্সিটির একটি গাড়ি রাখার স্থানে ৩৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ে সেখানে ২০টি গাড়ি দুমড়েমুচড়ে যায়। যুক্তরাষ্ট্রে কয়েক দশকের মধ্যে বুধবারের ঘূর্ণিঝড়ের ভয়াবহতা ছিল উল্লেখ করার মতো। যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের তালিকায় এটি ৫ নম্বর বলে তালিকাভুক্ত করা হয়েছে। এর আগে ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়। ওই ঝড়ে ৩১০ জনের প্রাণহানি ঘটে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার গতকাল আলাবামা পরিদর্শন করার কথা। ওবামা আলাবামার বিপর্যয়কে ‘বড় বিপর্যয়’ হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় সাহায্য সংস্থাকে সেখানে ত্রাণ তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি অস্থায়ী আবাসনের ব্যবস্থাসহ ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের জন্য অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের ওকলাহামা থেকে পূর্বাঞ্চলীয় জর্জিয়া পর্যন্ত ঘূর্ণি-দুর্গত বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যের গভর্নরেরা ন্যাশনাল গার্ডের প্রতি উদ্ধার ও পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান জানান। আলাবামার গভর্নর বেন্টলি বলেন, ‘ঘূর্ণিঝড়ের আঘাতে আমরা বড় ধরনের বিপর্যয়ের শিকার হয়েছি।’ মিসিসিপির গভর্নর হ্যালি বারবার বলেন, ‘যতদূর মনে পড়ে, বুধবার ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ দিন।’ উদ্ধারকারীরা ঘূর্ণি-দুর্গত এলাকায় নিখোঁজ মানুষের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড়ে টেনেসি অঙ্গরাজ্যে ৩৪ জন, মিসিসিপিতে ৩৩ জন, জর্জিয়ায় ১৫ জন, আরকানসে ১৩ জন, ভার্জিনিয়ায় পাঁচজন, মিসৌরিতে দুজন এবং কেন্টাকিতে একজনের প্রাণহানি হয়েছে। এএফপি, রয়টার্স, বিবিসি।