যুক্তরাষ্ট্রে টর্নেডো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টর্নেডোর আঘাতে ওয়াশিংটনে ধ্বংসস্তূপের ওপর গিয়ে আছড়ে পড়ে একটি গাড়ি। গত রোববার তোলা ছবি  রয়টার্স
টর্নেডোর আঘাতে ওয়াশিংটনে ধ্বংসস্তূপের ওপর গিয়ে আছড়ে পড়ে একটি গাড়ি। গত রোববার তোলা ছবি রয়টার্স

ছয়জন নিহত
যুক্তরাষ্ট্রে গত রোবাবর শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত ছয় ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক শ। দক্ষিণাঞ্চলের ম্যাসাক কাউন্টির তিনজন, ইলিনয়ে দুজন ও শিকাগোর একজন মারা গেছেন

ব্যাপক ক্ষয়ক্ষতি
১০টি অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইলিনয়, ইন্ডিয়ানা ও কেন্টাকি অঙ্গরাজ্য। ঝড়ের পর ওয়াশিংটন কাউন্টিতে লুটপাট শুরু হওয়ায় কারফিউ জারি হয়েছে

বিমানবন্দর বন্ধ
টর্নেডোর কারণে শিকাগোর দুটি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যের হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রয়টার্স।