যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে জনজীবন বিঘ্নিত, নয়জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় পাঁচটি অঙ্গরাজ্যে প্রচণ্ড তুষারঝড়ে জনজীবন মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। তুষারপাতের কারণে রাস্তা পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে এ পর্যন্ত নয় ব্যক্তি মারা গেছেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে সাত লাখ বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে বিমানের অসংখ্য ফ্লাইট।যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় গ্রেট লেক থেকে আটলান্টিক পর্যন্ত বিস্তৃত এলাকায় তিন ফুটের মতো তুষারের স্তর জমেছে। গত শনিবার দুপুরের পর থেকে তুষারঝড়টি উত্তর দিক থেকে সরে ক্রমেই পূর্ব দিকে এগিয়ে চলেছে। এ কারণে উত্তরাঞ্চলীয় কানেটিকাট ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে সড়কে যান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে গত দুই দিনের তুষারপাতে ঢেকে গেছে কানেটিকাট, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাড়িঘর ও রাস্তাঘাট। এর মধ্যে কানেটিকাটের হেমডেন এলাকায় সর্বোচ্চ সাড়ে তিন ফুটের মতো তুষার জমেছে।উদ্ভূত পরিস্থিতিতে শনিবার বিমানের দুই হাজার ২০০ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। গতকাল আরও শতাধিক ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা করেন দেশটির প্রধান বিমানবন্দরগুলোর কর্মকর্তারা। রয়টার্স।