যুক্তরাষ্ট্রে না পাঠানোর নিশ্চয়তা চান অ্যাসাঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ তাঁকে যাতে যুক্তরাষ্ট্রে না পাঠানো হয়, সে জন্য অস্ট্রেলিয়ার সরকারের কাছ থেকে কূটনৈতিক নিশ্চয়তা চেয়েছেন। যৌন হয়রানির অভিযোগে জিজ্ঞাসাবাদে হাজির হতে তিনি সুইডেনে যেতে প্রস্তুত বলে গতকাল সোমবার জানিয়েছেন।অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জ বলেন, স্টকহোম তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে। উইকিলিকসে মার্কিন গোপন দলিলপত্র ফাঁসের অভিযোগে যুক্তরাষ্ট্র তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও ষড়যন্ত্রের অভিযোগ তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সুইডেন কী নিশ্চয়তা দেবে, সেটাই হয়তো অবশেষে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেবে। যেমন, উইকিলিকসে প্রকাশিত দলিলপত্রের ব্যাপারে যুক্তরাষ্ট্র যদি সব ধরনের তদন্তকাজ বন্ধ করে দেয়, তাহলে সেটা হবে একরকম নিশ্চয়তা।সুইডেনে প্রত্যর্পণ এড়াতে অ্যাসাঞ্জ বর্তমানে আশ্রয় নিয়েছেন লন্ডনে ইকুয়েডর দূতাবাসে। তিনি ইকুয়েডরে আশ্রয় প্রার্থনা করেছেন। যুক্তরাষ্ট্রের গোপন দলিলপত্র উইকিলিকসে ফাঁস করায় ওয়াশিংটন অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করবে বলে তাঁর ধারণা। এদিকে, অ্যাসাঞ্জ তাঁর বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়া সরকারের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, ক্যানবেরা এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু করেনি বলেই তাঁকে ইকুয়েডরে আশ্রয় চাইতে হয়েছে। গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক বিষয়টি অস্ট্রেলিয়া সরকারের যথাযথ গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত। এএফপি।