যুক্তরাষ্ট্রে বোমা হামলার ষড়যন্ত্রের অভিযোগে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের গাড়ি ও ডাকঘরসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা হামলার পরিকল্পনার সন্দেহে হোসে পিমেনটেল নামের নিউইয়র্কের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে।নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ গত রোববার রাতে নগরের সিটি হলে এক সংবাদ সম্মেলনে বলেন, হোসে পিমেনটেলের (২৭) বিরুদ্ধে সন্ত্রাস-সম্পর্কিত অপরাধের অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, পিমেনটেল ‘নিঃসঙ্গ নেকড়ে’, যিনি বিদেশফেরত মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন।ইসলাম ধর্মে দীক্ষিত পিমেনটেলের ওপর দুই বছর ধরে নজরদারি করা হচ্ছিল। পিমেনটেল আল-কায়েদার দ্বারা অনুপ্রাণিত হয়ে এ কাজ করছিল। বিবিসি ও লস অ্যাঞ্জেলস টাইমস।