যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটায় বিশৃঙ্খলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বড়দিন সামনে রেখে কেনাকাটার মৌসুম শুরু হওয়ার দিন ঐতিহ্যবাহী ‘ব্ল্যাক ফ্রাইডে’তে এবার বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা দেখা দেয়। গত শুক্রবার এই দিনে কয়েক জায়গায় ডাকাতির চেষ্টা, গুলি এবং ক্রেতাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।যুক্তরাষ্ট্রে নভেম্বরের শেষের দিকে বৃহস্পতিবার পালিত হয় ‘থ্যাঙ্কস গিভিং ডে’। এর পরদিন শুক্রবার ‘ব্ল্যাক ফ্রাইডে’। ঐতিহ্যগতভাবে ডিসেম্বরের বড়দিন উপলক্ষে সবাই এই দিন থেকেই কেনাকাটা শুরু করে। কেনাকাটা চলে বড়দিন পর্যন্ত। ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বিভিন্ন দোকানে আকর্ষণীয় ছাড়ের ঘোষণা দেওয়া হয়। এ জন্য ক্রেতারা ভোর না হতেই দোকানের সামনে ভিড় জমায়। সারা দিন কেনাকাটা করে দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ।শুক্রবার মধ্যরাতের আগেই খোলা হয় অনেক দোকান। কেনাকাটা শুরু হয়েছিল শান্তিপূর্ণভাবেই। কিন্তু কয়েকটি জায়গায় বিশৃঙ্খলার ঘটনা ঘটে যায়।লস অ্যাঞ্জেলেসে ওয়ালমার্টের একটি দোকানে অন্য ক্রেতাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন এক নারী। অন্যদের চেয়ে আগে নিজের পছন্দের জিনিসটি কিনে নেওয়ার সুযোগ পেতে তিনি এ কাজ করেন। দোকানের সিসিটিভি ক্যামেরার ছবি দেখে ওই নারীকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।ক্যালিফোর্নিয়ার সান লিয়েন্ড্রো এলাকায় খুব সকালের দিকে ওয়ালমার্টের আরেকটি দোকান থেকে কেনাকাটা শেষে ফেরার পথে কিছু লোকের ওপর হামলা করে দুই সশস্ত্র ডাকাত। জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা গুলি ছোড়ে। এতে এক ব্যক্তি গুরুতর আহত হন। বিবিসি।