যুক্তরাষ্ট্রে মহাসড়কে বিমান বিধ্বস্ত নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের একটি মহাসড়কে বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল বুধবার নিউজার্সি অঙ্গরাজ্যের মরিস কাউন্টির হার্ডিংয়ে আন্তরাজ্যিক মহাসড়কে এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান (সোকাটা টিএমবি-৭০) বিধ্বস্ত হয়। এ সময় একটি ট্রাক অল্পের জন্য রক্ষা পায়। নিহত ব্যক্তিরা হলেন, বিমানের চালক ও মালিক জেফরি বাকেলিউ (৪৫) এবং রাকেশ চাওলা (৩৬)। দুজনই গ্রিনহিল অ্যান্ড কোম্পানির নিউইয়র্ক কার্যালয়ে কাজ করেন। নিহত অন্য ব্যক্তিরা হলেন, জেফরির স্ত্রী ও তাঁদের দুই সন্তান । ওই প্রতিষ্ঠানের একটি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) মুখপাত্র বব গ্রেজ বলেন, বিমানটি হার্ডিংয়ের ৩৩ মাইল পূর্বে অবস্থিত একটি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। দুর্ঘটনার আগে বিমানটি ভূপৃষ্ঠের ১৭ হাজার ৫০০ ফুট ওপর দিয়ে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ জানা যায়নি।বব গ্রেজ আরও বলেন, বিমানটির আরোহীরা ছাড়া আর কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং আশপাশের আধা মাইল এলাকাব্যাপী ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। বিমান বিধ্বস্ত হয়ে তিনজন প্রাপ্তবয়স্ক এবং দুই শিশু নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দ্রীয়বেসামরিক বিমান চলাচল বিভাগের মুখপাত্র জিম পিটারস। অরেঞ্জ অনলাইন।