যুক্তরাষ্ট্রে রাশিয়ার পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মাটিতে প্রায় ১২টি পর্যবেক্ষণ কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। মার্কিন পররাষ্ট্র দপ্তর এর অনুমোদনও দিতে পারে। তবে কেন্দ্রগুলো গোয়েন্দাগিরিতে ব্যবহূত হতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, রসকসমস এর পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্দেশ্য হচ্ছে, যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) মতো রাশিয়ার যে কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগব্যবস্থা রয়েছে, তার উৎকর্ষ সাধন। এ-সংক্রান্ত অনুমোদন পেতে যুক্তরাষ্ট্রের কাছে গত বছরের মে মাসে একটি আবেদন করে মস্কো। মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করতে বেশ কয়েকবার বৈঠক করেছেন।
সিআইএ মনে করছে পর্যবেক্ষণ কেন্দ্রগুলো গোয়েন্দাগিরিতে ব্যবহূত হতে পারে। এ কারণে কয়েক মাস ধরে সিআইএ ও পেন্টাগন এর বিরুদ্ধে নীরবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিউইয়র্ক টাইমস।