যুক্তরাষ্ট্রে শিগগিরই সন্ত্রাসী হামলা হতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি জনগণের আশঙ্কা, দেশটি আবারও সন্ত্রাসী হামলার শিকার হবে এবং সেই হামলা শিগগিরই হতে পারে। বোস্টন ম্যারাথনে হামলার পর জরিপকারী প্রতিষ্ঠান গ্যালাপের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।গ্যালাপ জানায়, ৫১ শতাংশ মার্কিনের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে শিগগিরই সন্ত্রাসী হামলা হবে। জরিপের ফল প্রকাশ করতে গিয়ে গ্যালাপ বলেছে, ২০১১ সালের আগস্টে পরিচালিত একটি জরিপের ফল অনুযায়ী দেশটির ৩৮ শতাংশ জনগণের মধ্যে সন্ত্রাসী হামলার আশঙ্কা ছিল। কিন্তু বোস্টন ম্যারাথনে হামলা জনগণের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। এই জরিপের মধ্য দিয়ে জনগণের নিরাপত্তাহীনতার আশঙ্কাও ফুটে উঠেছে। ১৫ এপ্রিল ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে বোস্টনে অনুষ্ঠিত ম্যারাথনে পর পর দুটি বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়। গ্যালাপ জানায়, ২৪ ও ২৫ এপ্রিল ওয়াশিংটনে এই জরিপ চালানো হয়। পিটিআই।