যুক্তরাষ্ট্রে সংবাদের জন্য স্মার্টফোনের জনপ্রিয়তা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সব বয়সী মানুষের কাছে সংবাদের জন্য খবরের কাগজের চেয়ে অত্যাধুনিক মুঠোফোন (স্মার্টফোন) জনপ্রিয় হয়ে উঠেছে। ইকোনমিস্ট গ্রুপ ও দ্য পিউ রিসার্চ সেন্টারের যৌথ জরিপের ভিত্তিতে গতকাল মঙ্গলবার এই তথ্য প্রকাশ করা হয়।জরিপে বলা হয়, প্রতিদিনের খবর জানতে যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ নাগরিক স্মার্টফোন ব্যবহার করেন। স্মার্টফোন ব্যবহারকারী ৩৩ শতাংশ নাগরিক প্রতিদিনই সংবাদ পড়েন। তাঁদের বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে। আবার স্মার্টফোন ব্যবহারকারী ৩৮ শতাংশ নাগরিকের বয়স ৩০ থেকে ৪৯ বছরের মধ্যে, ৪৩ শতাংশের বয়স ৫০ থেকে ৬৪ এবং ৩২ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি। তাঁরা সংবাদ জানতে স্মার্টফোন ব্যবহার করেন। পুরুষের ক্ষেত্রে স্মার্টফোনে সংবাদ পড়ার হার ৪৩ শতাংশ এবং নারীর ক্ষেত্রে ৩২ শতাংশ। এএফপি।