যুক্তরাষ্ট্রে সমলিঙ্গের দম্পতির জন্য প্রথম গ্রিনকার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো সমলিঙ্গের দাম্পত্যের জন্য স্থায়ী বসবাসের অনুমোদন অর্থাৎ ‘গ্রিনকার্ড’ দেওয়া হলো। ফ্লোরিডার বাসিন্দা বুলগেরীয় বংশোদ্ভূত ট্রাইয়ান পোপভ (৪১) গত শুক্রবার গ্রিনকার্ড অনুমোদনের চিঠি পেয়েছেন।১৫ বছর আগে ছাত্র ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন পোপভ। নিউইয়র্কে সমলিঙ্গের বিয়ে বৈধ হওয়ার পর গত বছর সেখানে সঙ্গী জুলিয়ান মার্শকে (৫৫) বিয়ে করেন।গত সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্ট এক আদেশে সমলিঙ্গের বিয়েকে বৈধ বলে রায় দেন। রায়ে বলা হয়, বিয়ে অর্থ শুধু দুই বিপরীত লিঙ্গের মানুষের মিলন ১৯৯৬ সালের ডিফেন্স অব ম্যারেজ আইনের এ বিধান সমলিঙ্গ দম্পতিদের প্রতি বৈষম্যমূলক। সুপ্রিম কোর্টের এ আদেশের পরই মার্কিন অভিবাসন বিভাগ সমলিঙ্গের দম্পতিদের আবেদন অনুমোদন শুরু করে। ওই রায়ের দুদিন পর গ্রিনকার্ডের আবেদন অনুমোদনের খবর পান পোপভ-মার্শ দম্পতি।অভিবাসন বিভাগের অনুমোদনের খবর পাওয়ার পর পোপভ বলেন, ‘নিজেকে মুক্ত মানুষ বলে মনে হচ্ছে। এবারে স্বাধীনভাবে চাকরি খুঁজতে পারব।’