যুক্তরাষ্ট্রে সরকারি অভিযোক্তার ক্ষমতা কমানোর প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ফাঁসের ঘটনা তদন্তের জন্য সাংবাদিকদের নথি জব্দে সরকারি অভিযোক্তাদের এখতিয়ার সীমিত করতে চায় মার্কিন বিচার মন্ত্রণালয়। সম্প্রতি কয়েকটি বড় ঘটনায় সাংবাদিকদের অধিকার খর্ব করা হয়েছে বলে অভিযোগ ওঠার পর মন্ত্রণালয় গত শুক্রবার ওই প্রস্তাব দিয়েছে।
বিচার মন্ত্রণালয়ের প্রস্তাবে অন্যান্য বিষয়ের পাশাপাশি বলা হয়েছে, যেসব সাংবাদিক তথ্য সংগ্রহে স্বাভাবিক দায়িত্ব পালন করছেন, তাদের বিরুদ্ধে তল্লাশি পরোয়ানা চেয়ে আবেদন করা যাবে না। প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে এই প্রস্তাব তৈরি করেছে বিচার মন্ত্রণালয়।
চলতি বছরের দুটি ঘটনার পর সরকারি অভিযোক্তাদের এখতিয়ার এবং সাংবাদিকদের অধিকার খর্ব করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। একটি ঘটনায় ফক্স নিউজের সাংবাদিক জেমস রোজেনসের ই-মেইল অ্যাকাউন্ট তল্লাশির পরোয়ানা জারি করা হয়েছিল। রয়টার্স।