যুক্তরাষ্ট্রে সাতজনকে হত্যার পর এক ব্যক্তির আত্মহত্যা!
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গত বৃহস্পতিবার রাতে সন্দেহভাজন এক খুনির আত্মহত্যার মধ্য দিয়ে একটি জিম্মি ঘটনার অবসান হয়েছে। ওই ব্যক্তি সাতজনকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এ কথা জানায়।রডরিক সনটে ড্যানৎজলার (৩৪) নামের সন্দেহভাজন ওই খুনির হাতে জিম্মি দুজন নিরাপদে আছে বলে পুলিশ জানায়। মিশিগানের গ্র্যান্ড র্যাপিডস শহরে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন পূর্ণবয়স্ক ও দুজন শিশু রয়েছে। একটি অ্যাপার্টমেন্টে দুজনকে জিম্মি করার আগে পুলিশ ড্যানৎজলারকে গ্র্যান্ড র্যাপিডস শহরে অনেকক্ষণ ধরে ধাওয়া করে। শহরের পুলিশপ্রধান কেভিন বেল্ক বলেন, যেভাবে জিম্মি ঘটনার অবসান হয়েছে, এতে তিনি হতাশ।বেল্ক বলেন, ‘যে সময় ঘটনাটি ঘটে, সে সময় ওই ব্যক্তি আত্মসমর্পণ করে বেরিয়ে আসার বিষয়ে কথা বলছিলেন।’ তিনি বলেন, শেষ মুহূর্তে ওই ব্যক্তি আত্মহত্যা করেন।একটি বাড়িতে চারটি ও শহরের অন্যত্র তিনটি মৃতদেহ পাওয়ার পরই পুলিশ ড্যানৎজলারকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।পুলিশ গাড়ি ও হেলিকপ্টার নিয়ে ড্যানৎজলারকে শহরজুড়ে ধাওয়া করে। এক পর্যায়ে তিনি তাঁর গাড়ি ছেড়ে একটি বাড়িতে ঢুকে পড়েন। তিনি সেখানে তিনজনকে জিম্মি করেন। ড্যানৎজলার পরে ৫৩ বছর বয়সী এক নারীকে ছেড়ে দেন। বিবিসি, এএফপি।