যুক্তরাষ্ট্রে স্কি কেন্দ্রের কাছে তুষারধসে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে স্কি খেলার এক কেন্দ্রের কাছে তুষারধসের ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। গত রোববার দুপুরে শহর থেকে দূরবর্তী স্টিভেন পাস স্কি কেন্দ্রটির কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাঠানো হয়। তুষারধসের এ ঘটনায় আটজন নিখোঁজ রয়েছে। সিয়াটলের উত্তর-পূর্বে ক্যাসকেড মাউনটেইন এলাকায় এই স্কি কেন্দ্র অবস্থিত। স্কি খেলোয়াড়দের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান।দ্য নর্থওয়েস্ট ওয়েদার অ্যান্ড অ্যাভালানশ সেন্টার থেকে স্টিভেন পাস স্কি কেন্দ্র এলাকায় ভয়াবহ তুষারধসের ব্যাপারে সতর্কতা উচ্চারণ করা হয়েছে। সেন্টার থেকে বলা হয়েছে, গত কয়েক দিন থেকে ওই স্থানে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। বিবিসি।