যুক্তরাষ্ট্রে স্বামী-সন্তান হত্যার দায়ে তেরেসার মৃত্যুদণ্ড কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে স্বামী ও সৎছেলেকে হত্যার দায়ে অবশেষে তেরেসা লুইসকে (৪১) মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ভার্জিনিয়ার গ্রিনসভিল কারেকশনাল সেন্টারে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এবং ১৯১২ সালের পর ভার্জিনিয়ায় এই প্রথম কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।কারাগারের মুখপাত্র ল্যারি ট্রেইলর জানান, স্থানীয় সময় রাত নয়টা ১৩ মিনিটে তেরেসার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগের কয়েক ঘণ্টা জ্যারাট শহরের কারাগারে তেরেসা তাঁর আধ্যাত্মিক উপদেষ্টা ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। এ সময় তাঁকে তাঁর পছন্দের খাবার দেওয়া হয়। খাবারের মধ্যে ছিল মুরগি ভাজা, মিষ্টি, মটরশুঁটি, কেক ও পানীয়। এরপর তাঁকে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য নেওয়ার সময় তাঁর চোখ দিয়ে অশ্রু ঝরছিল। বিবিসি।