যুক্তরাষ্ট্রে ৪ সন্তানসহ ছয়জনকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের চার সন্তানসহ ছয়জনকে গুলি করে হত্যা করেছেন এক বন্দুকধারী।তাঁর আরেক মেয়ের (১৫) মাথায় গুলি লেগেছে। তার অবস্থাও সংকটাপন্ন।
হিউস্টনের কাছের এ ঘটনায় বন্দুকধারীর নিহত চার সন্তানের বয়স ৪ থেকে থেকে ১৩ বছরের মধ্যে। বাকি দুজন প্রাপ্তবয়স্ক। এদের দুজনকে দত্তক নেওয়া হয়েছিল।
খবর পাওয়ার পর পুলিশ ২০ মিনিট তাড়া করে ওই ব্যক্তির গাড়ি ঘিরে ফেলে।পরে তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাঁর গুরুতর আহত মেয়েটি তাঁকে ধরতে পুলিশকে সহায়তা করে।
পুলিশ ধারণা, পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে। কলহের কারণে পরিবারের সঙ্গে বিচ্ছেদের ফলে এমনটি ঘটতে পারে বলে প্রতিবেশীরা পুলিশকে জানান।
পুলিশ জানায়, বন্দুকধারীর সঙ্গে তাঁর স্ত্রীর আগেই বিচ্ছেদ হয়েছে। ঘটনার সময় তাঁর স্ত্রী টেক্সাস রাজ্যে ছিলেন না।