যুক্তরাষ্ট্রে 'বাংলা উত্সব' ও 'বইমেলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলতি বছরের জুন মাসে আন্তর্জাতিক বাংলা উত্সব ও বইমেলা অনুষ্ঠিত হবে। ‘আমার বাংলা’ শিরোনামে এবারে বাংলা উত্সবে বাংলাদেশ এবং পশ্চিম বাংলা থেকে লেখক, প্রকাশক ও বুদ্ধিজীবীরা যোগ দিচ্ছেন।

মেলার আয়োজকেরা জানান, আগামী ১৩, ১৪ ও ১৫ জুন ‘বাংলা উত্সব’ ও ‘বইমেলা’ অনুষ্ঠিত হবে। মুক্তধারা প্রকাশনার বিশ্বজিত সাহা প্রথম আলোকে জানিয়েছেন, মেলা উপলক্ষে যুক্তরাষ্ট্রের সব রাজ্যসহ পূর্ব-পশ্চিমের নানা দেশে ছড়িয়ে থাকা লেখকদের জড়ো করা হবে।

২২ বছর ধরে নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে বাংলা উত্সব ও বইমেলা চলছে। জিয়াউদ্দিন আহমেদকে আহ্বায়ক করে এ-সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে।