যুক্তরাষ্ট্রের আরেকটি আদালতে প্রচলিত বিয়ে আইন বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রচলিত বিয়ের আইনকে দ্বিতীয় আরেকটি আপিল আদালতে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। প্রচলিত মার্কিন আইনে বিয়ে বলতে কেবল একজন পুরুষ ও একজন নারীরই আনুষ্ঠানিক মিলনকে বোঝায়।গত বৃহস্পতিবার নিউইয়র্কের দ্বিতীয় সার্কিট আপিল আদালত মার্কিন প্রচলিত বিয়ের আইনকে অসাংবিধানিক বলে ঘোষণা করেন। এর আগে গত মে মাসে বোস্টনের আপিল আদালতও সর্বসম্মতিক্রমে আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। ধারণা করা হচ্ছে, আগামী বছর সুপ্রিম কোর্টও বিষয়টি আমলে নেবেন। এই আদালতই আইনটি অসাংবিধানিক কি না, সে বিষয়ে চূড়ান্ত রায় দেবেন। বিবিসি।