যুক্তরাষ্ট্রের ওপরে নজরদারি করেছে ব্রাজিল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের গোয়েন্দা সংস্থাও যুক্তরাষ্ট্র, ইরান, রাশিয়াসহ কয়েকটি দেশের কূটনীতিকদের ওপরে গোয়েন্দাগিরি করেছে। ব্রাজিলের সরকার গত সোমবার এ কথা স্বীকার করেছে। গোয়েন্দাগিরির জন্য যুক্তরাষ্ট্রের ব্যাপক সমালোচনা করা ব্রাজিল এখন নিজেদের গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডের এ খবরে অস্বস্তিতে পড়েছে।
ব্রাজিলের ইনস্টিটিউশনাল সিকিউরিটি কেবিনেট (আইএসসি) সোমবার এক বিবৃতিতে বলেছে, দেশটির অভ্যন্তরের কূটনীতিক ও কূটনৈতিক স্থাপনায় প্রায় এক দশক আগে কিছু নজরদারি করা হয়। তবে এ নজরদারি ছিল অপেক্ষাকৃত প্রাথমিক পর্যায়ের এবং এ-সংক্রান্ত আইনের সঙ্গে ‘সম্পূর্ণভাবে সংগতিপূর্ণ’। আইএসসি গোয়েন্দা কর্মকাণ্ড তদারক করে থাকে।
ব্রাজিলের ফোলহা ডি সাও পাওলো পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির সরকার এ বিবৃতি দিল। নিউইয়র্ক টাইমস।