যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাইওয়ান দুটি যুদ্ধবিমান পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ান গতকাল রোববার যুক্তরাষ্ট্রের কাছ থেকে দুটি উন্নতমানের যুদ্ধবিমান পেয়েছে। একটি সামরিক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র তাইওয়ানকে এই বিমান দুটি দিয়েছে। গতকাল তাইওয়ানের কাউশিউঙ্গ শহরে ই-২কে বিমান দুটি এসে পৌঁছায়। এ নিয়ে তাইওয়ানের বিমানবাহিনীতে এ ধরনের বিমানের সংখ্যা দাঁড়াল চারটি।তাইওয়ান ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে চারটি ই-২টি যুদ্ধবিমান লাভ করে। এর সঙ্গে ২০০৬ সালে দেশটির বিমানবাহিনীতে জার্মানির উন্নত সংস্করণের ই-২কে বিমান ঠাঁই করে নেয়। এরপর তাইওয়ান ওয়াশিংটনের সঙ্গে ২০০৮ সালে সম্পাদিত ৬৫০ কোটি ডলারের একটি অস্ত্র চুক্তির আওতায় গত মাসে তার দুটি ই-২টি যুদ্ধবিমান আধুনিকায়নের জন্য যুক্তরাষ্ট্রে পাঠায়। প্রয়োজনীয় আধুনিকায়নের পর বিমান দুটি (ই-২কে হয়ে) গতকাল তাইওয়ানের কাছে হস্তান্তর করে যুক্তরাষ্ট্র। বিমান দুটিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, অ্যাপাচি হেলিকপ্টারের হামলা এবং ডুবোজাহাজ (সাবমেরিন) থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থা সংযুক্ত রয়েছে।বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিমানগুলোতে আবহাওয়ার পূর্বাভাস, আগাম সতর্কসংকেত, উন্নতমানের রাডার প্রযুক্তি ও সফটওয়ারের ব্যবস্থা রয়েছে। এএফপি।