যুক্তরাষ্ট্রের জাতীয় পদক পাচ্ছেন অমর্ত্য সেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘ন্যাশনাল হিউম্যানিটিজ মেডেলের’ জন্য ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নাম ঘোষণা করেছেন। গত শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।ন্যাশনাল হিউম্যানিটিজ মেডেল সাধারণত মার্কিন নাগরিকদের দেওয়া হয়ে থাকে। অমর্ত্য সেনই প্রথম ভারতীয় নাগরিক, যিনি এই পদক পাচ্ছেন। কাল সোমবার এই পদক দেওয়া হবে।অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য ১৯৯৮ সালে অমর্ত্য সেনকে নোবেল পুরস্কার দেওয়া হয়। হোয়াইট হাউসের বিবৃতিতে ‘দারিদ্র্য, দুর্ভিক্ষ ও অবিচারের কারণ অনুসন্ধানে’ অমর্ত্য সেনের বিচক্ষণতার মূল্যায়ন করতে গিয়ে তাঁকে অর্থনীতিবিদ ও দার্শনিক হিসেবে অভিহিত করা হয়েছে।শিল্প ও মানবহিতৈষী কাজের জন্য যুক্তরাষ্ট্রে জাতীয় পদক দেওয়া হয়। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।