যুক্তরাষ্ট্রের ড্রোন লক্ষ্য করে ‘গুলি’ ছুড়েছে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন অভিযোগ করেছে, উপসাগরীয় অঞ্চলে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) লক্ষ্য করে ‘গুলি’ চালিয়েছে ইরান। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ১ নভেম্বর আন্তর্জাতিক আকাশসীমায় এ ঘটনা ঘটে।পেন্টাগন জানায়, নিয়মিত নজরদারির অংশ হিসেবে উপসাগরীয় অঞ্চলে টহল দিচ্ছিল মার্কিন ড্রোন। এ সময় ইরানের এসইউ ২৫ মডেলের দুটি জেট বিমান থেকে ড্রোন লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়া হয়। ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনো ধরনের ক্ষতি হয়নি। সঙ্গে সঙ্গে ড্রোনটি নির্দিষ্ট ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়।পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটল জানান, মার্কিন প্রেসিডেন্টকে বিষয়টি জানানো হয়েছে। বিবিসি।