যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাচ্ছে আর্ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন আর্ল। বৃহস্পতি অথবা শুক্রবার এটি উপকূলে আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার এ কথা জানিয়েছে।তবে ঝড়টি উপকূলের ঠিক কোথায় আঘাত হানবে, তা এখনো পরিষ্কার নয়।ঝড়ের কারণে পুয়ের্তোরিকো ও ভার্জিন আইল্যান্ডে সতর্কতা জারি করেছে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা)। তবে মূল ভূখণ্ডের জন্য এখনো কোনো সতর্কতা জারি করা হয়নি। প্রতিকূল আবহাওয়াজনিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে অধিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে ফেমা।গত সোমবার আর্ল ক্যাটাগরি ফোরে (চার মাত্রা) রূপ নেয়। ঝড়টি সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে।আর্লের গতিপথের কিছুটা পরিবর্তন হয়েছে। এতে ভার্জিন আইল্যান্ড এখন আর আর্লের গতিপথে নেই। কিন্তু তা সত্ত্বেও সেখানে ও পুয়ের্তোরিকোয় খারাপ আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে।এদিকে, গত সোমবার আটলান্টিকে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ফিওনার সৃষ্টি হয়েছে। রয়টার্স, সিএনএন।