যুক্তরাষ্ট্রের পাল্টা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইউরোপজুড়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা বাতিল অথবা এ ব্যাপারে যৌথ প্রকল্পের প্রস্তাব না দিলে রাশিয়া পাল্টা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলবে।মেদভেদেভ বলেন, ‘পাল্টা প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার অর্থ বিরোধের শুরু নয়। তবে আমরা যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে হালকাভাবে নিতে পারি না। কারণ, এর সঙ্গে আমাদের কৌশলগত স্বার্থ জড়িত।’এর আগে গত নভেম্বরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মেদভেদেভ বলেছিলেন, ইউরোপীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় মস্কোর অংশগ্রহণ ব্যর্থ হলে রাশিয়া তাদের বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কৌশলগত অস্ত্র হ্রাস, নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণের চেষ্টা বন্ধ করার চুক্তি স্থগিত করা হবে।রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের বন্ধুরা তাদের পরিকল্পনা বাদ দিলে অথবা এই পরিকল্পনার সঙ্গে আমাদের যুক্ত করলে বিকল্প চিন্তা করব।’ পিটিআই।