যুক্তরাষ্ট্রের প্রতি নাখোশ সৌদি আরব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়া ও তার ঘনিষ্ঠ মিত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপহীনতার প্রতিবাদে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। রাষ্ট্রটির গোয়েন্দাপ্রধান প্রিন্স বান্দার বিন সুলতান সম্প্রতি ইউরোপীয় কূটনীতিকদের এ তথ্য জানিয়েছেন।
ইউরোপীয় কূটনীতিকদের কাছে অসন্তোষ প্রকাশ করে বান্দার বিন সুলতান বলেন, সিরিয়া সংকটের সমাধানে এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে ওয়াশিংটন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। রয়টার্স।