যুক্তরাষ্ট্রের প্রথম মুদ্রিত বই নিলামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রথম মুদ্রিত বইটি আগামী ২৬ নভেম্বর নিউইয়র্কে নিলামে তোলা হবে। আশা করা হচ্ছে, বইটি তিন কোটি ডলারে বিক্রি হবে।বে সাম বুক নামের ওই ধর্মীয় বই ১৬৪০ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে মুদ্রিত হয়। বুক অব সাম-এর অনূদিত সংস্করণের যে অবশিষ্ট ১১টি বই আছে, এটি তার অন্যতম। ১৯৪৭ সালে বইটির সর্বশেষ নিলাম হয়। সে সময় এটি এক লাখ ৫১ হাজার ডলারে বিক্রি হয়।২০১০ সালের ডিসেম্বরে জন জেমস অডোবনের বার্ডস অব আমেরিকা নামের একটি বই এক কোটি ১৫ লাখ ডলারে বিক্রি হয়। বর্তমানে এটাই সর্বোচ্চ দামের রেকর্ড। নিলামকারী প্রতিষ্ঠান সাদার্বিজের ডেভিড রেডেন বলেন, বইটির আলোকে চার্চ অব ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীন ঘোষণা করে নিউ ইংল্যান্ড। বিবিসি।