যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করলেন কারজাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বন্দী চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন। কাবুলের উত্তরে বিতর্কিত বাগরাম কারাগার থেকে তিন হাজারের বেশি বন্দীকে আফগান কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে দেওয়া নিয়ে তিনি এই অভিযোগ করেন।২০১৪ সালে বিদেশি সেনা প্রত্যাহারের পর আফগান-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদি চুক্তি সইয়ের শর্ত হিসেবে প্রেসিডেন্ট কারজাই কারাগারটির ওপর কর্তৃত্ব দাবি করেছিলেন। আফগান প্রেসিডেন্ট কার্যালয় থেকে গতকাল সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে, আদালতের মাধ্যমে কারাগারের বন্দীরা নির্দোষ প্রমাণিত হলেও এখনো তাঁদের আটকে রাখা হয়েছে। এএফপি।