যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া না-দেওয়ার দোলাচলের অবসান হলো৷ ভারতের প্রধানমন্ত্রী হলে সরকারপ্রধান হিসেবে মোদি যুক্তরাষ্ট্রের এ-ওয়ান ভিসা পাবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র৷
যুক্তরাষ্ট্র বলেছে, নিয়ম অনুযায়ী, ব্যক্তি হিসেবে কেউ স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্য নন৷ কিন্তু রাষ্ট্র ও সরকারপ্রধান স্বয়ংক্রিয়ভাবে এ-ওয়ান ভিসা পান৷
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি গত মঙ্গলবার সাংবাদিকদের বলেন, অভিবাসন ও জাতীয় আইনের (আইএনএ) আওতায় রাষ্ট্রের প্রধান ও সরকারের প্রধান এ-ওয়ান ভিসা পাওয়ার উপযুক্ত৷ ভিসা বিষয়ে এর বেশি কিছু বলতে চাননি জেন সাকি৷ তিনি বলেন, ‘আমরা ভারতের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চাই৷ সে জন্য ভিসা নিয়ে আর কথা নয়৷’
২০০২ সালে গুজরাটে দাঙ্গা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ ওঠায় যুক্তরাষ্ট্র ২০০৫ সালে মোদির ভিসা বাতিল করে৷ পিটিআই৷