যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে টর্নেডোর আঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের কানসাস, আইওয়া, নেব্রাস্কা ও ওকলাহোমা অঙ্গরাজ্যে শনিবার সন্ধ্যা থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত ডজন খানেক টর্নেডো আঘাত হেনেছে। এর মধ্যে ওকলাহোমায় মারা গেছে পাঁচজন। ঝোড়ো বাতাস ও গল্ফ বল আকারের শিলাবৃষ্টিতে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু স্থানে বিদ্যুতের খুঁটি পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ।যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা আগে থেকে ঝড়ের সতর্কতা জারি করে লোকজনকে নিরাপত্তাব্যবস্থা নিতে বলায় ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।সিএনএন টেলিভিশন জানিয়েছে, গতকাল সকালে ওকলাহোমা শহরের উত্তর-পশ্চিমাঞ্চলের উডওয়ার্ড কাউন্টিতে টর্নেডোতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনই শিশু। এএফপি ও বিবিসি।