যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলে আঘাত হেনেছে লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের উত্তর উপকূলে আঘাত হেনেছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় লি। দেশটির সরকারি আবহাওয়া বিভাগ জানায়, গতকাল রোববার আঘাত হানা ওই ঝড়ের প্রভাবে সেখানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। লুইজিয়ানার গভর্নর ববি জিন্দাল এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।মিয়ামিভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, লির উৎপত্তিস্থল ছিল লুইজিয়ানার মরগান সিটি থেকে ১২৯ কিলোমিটার পশ্চিমে। ঝড়টি উপকূলে আঘাতকালে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার।রয়টার্স ও এএফপি