যুক্তরাষ্ট্রের শিশুদের শিক্ষার উন্নয়নে শাকিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত তারকা শাকিরা বলেছেন, কচি বয়সেই যুক্তরাষ্ট্রের হিসপানিক (স্প্যানিশভাষী) শিশুদের উন্নয়নের বিষয়টি তাদের শিক্ষার উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে তিনি এ কথা বলেন।শাকিরা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শিক্ষাবিষয়ক একটি নতুন কর্মসূচিতে যোগ দিয়েছেন। গ্র্যামি পুরস্কার বিজয়ী কলম্বীয় গায়িকা শাকিরা বলেন, শিশুদের জন্য কাজ করার চেয়ে ভালো বিনিয়োগ আর কিছু নেই। হিসপানিকদের মধ্যে শিক্ষা বিস্তারের মূলে রয়েছে শৈশবের শুরুতে সঠিক বিকাশের বিষয়টি।শাকিরা আরও বলেন, কলম্বিয়ায় শিশুদের নিয়ে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি মনে করেন, শৈশবের শুরুতে কিছু কৌশল অবলম্বন করে, তা বাস্তবায়নের মাধ্যমে শিশুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের শিশুদের মাধ্যমিক শিক্ষায় লেগে থাকার বিষয়টি নিশ্চিত করা যাবে।যুক্তরাষ্ট্রে হিসপানিক শিশুদের শিক্ষার উন্নয়নে চার সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করেছেন ওবামা। শাকিরা এর সদস্য। আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার আবার নির্বাচিত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হিসপানিক নাগরিকেরা। এএফপি।