যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক ‘পুনর্বিবেচনা’ করছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতামূলক সম্পর্কের বিষয়টি পুনর্বিবেচনা করছে পাকিস্তান। গতকাল মঙ্গলবার পাকিস্তানের সরকারি ও সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা এ কথা জানান।যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের অন্যতম মিত্র পাকিস্তান। মার্কিন নেতৃত্বে আফগান যুদ্ধে সহায়তাকারী দেশগুলোর মধ্যে অন্যতম দেশটি। গত নভেম্বরে মার্কিন হামলায় ২৪ মার্কিন সেনা নিহত হলে দুই দেশের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে।পাকিস্তানের জ্যেষ্ঠ একজন নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতের সব সহযোগিতামূলক সম্পর্ক পুনর্বিবেচনা করবে পাকিস্তান। তিনি বলেন, ‘এখন থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সমঝোতা হবে লিখিতভাবে। আমরা এটা নিশ্চিত করতে চাই, সব কিছুই ভালোভাবে নথিবদ্ধ থাকবে।’জ্যেষ্ঠ সরকারি একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সংসদীয় কমিটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়টি পুনর্বিবেচনা করছে। ভবিষ্যতে ওয়াশিংটনের সঙ্গে আমরা কী ধরনের সম্পর্ক বজায় রাখব, তা নিয়েও ভাবা হচ্ছে।’ ওই কর্মকর্তা আরও বলেন, ‘একটি বিষয় বলতে পারি যে পাকিস্তান-যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ সম্পর্ক হবে অনেক বেশি স্বচ্ছ। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে পাকিস্তান নতুন শর্তে যুক্ত হবে।’ এএফপি।