যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়ারেন ক্রিস্টোফার গতকাল শনিবার ক্যালিফোর্নিয়ায় মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি বসনিয়ায় শান্তি ফিরিয়ে আনতে সহায়তা করেন। এ ছাড়া তিনি মার্কিন জিম্মিদের মুক্তির জন্য ইরানের সঙ্গে মধ্যস্থাকারীর ভূমিকা পালন করেন। সিএনএনের খবরে এ কথা বলা হয়।খবরে বলা হয়, ক্রিস্টোফার কিডনি ও ক্যানসারে ভুগছিলেন। সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনের সময় তিনি দেশটির শীর্ষস্থানীয় কূটনীতিক ছিলেন। রয়টার্স।