প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো বলেছেন, গত ১১ এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর জয়কে স্বীকৃতি না দিয়ে যুক্তরাষ্ট্র ‘মারাত্মক ভুল’ করছে। গত শনিবার এ মন্তব্য করেন তিনি। ওই নির্বাচনে মাদুরো প্রতিদ্বন্দ্বী হেনরিক ক্যাপ্রিলেসের বিরুদ্ধে জয়ী হন। তবে মার্কিন প্রেসিডেন্ট ওবামা তাঁকে জয়ী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান। এর পরিপ্রেক্ষিতে মাদুরো শনিবার রাতে ওই মন্তব্য করেন। এএফপি।