যুদ্ধবিরতি নয়, ইটিএর বিলুপ্তি চায় স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরো বাস্ক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন ইটিএর স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, সংগঠনটির বিলুপ্তি ছাড়া আর কিছু চান না তিনি। গতকাল মঙ্গলবার অ্যান্টেনা থ্রি টিভি চ্যানেলে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।জাপাতেরো বলেন, ‘আমরা ইটিএর কাছ থেকে কেবল একটি বিবৃতির জন্য অপেক্ষা করছি, যে বিবৃতিতে তাদের সংগঠন বিলুপ্তির ব্যাপারে সুনিশ্চিত ঘোষণা থাকবে।’গত সোমবার ইটিএ এক বিবৃতিতে সরকারকে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। তবে তারা সংগঠন বিলুপ্ত করার ব্যাপারে কোনো আভাস দেয়নি। সংগঠনের নেতারা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় তাঁদের স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার যথার্থতা যাচাই করতে পারে।স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভের লক্ষ্যে এই বিচ্ছিন্নতাবাদীরা ১৯৬৮ সাল থেকে লড়াই করে আসছে। তাদের বোমা হামলা ও গুলিতে এ পর্যন্ত ৮২৯ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে। এএফপি।