প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহযুদ্ধকবলিত সিরিয়ায় রক্তপাত থামানোর চেষ্টায় দেশজুড়ে এক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরিকল্পনার ব্যাপারে রাজি হয়েছে রাশিয়া ও তুরস্ক। পরিকল্পনাটি গতকাল বুধবার রাত থেকেই কার্যকর হওয়ার কথা। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এ খবর প্রচার করে বলেছে, পরিকল্পনার লক্ষ্য, সিরিয়ার গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র আলেপ্পো নগরে ইতিমধ্যে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতিকে সারা দেশের জন্যই কার্যকর করা। এক রকম বধ্যভূমিতে পরিণত হওয়া এই নগর থেকে আটকে পড়া বেসামরিক লোকজন ও নিরস্ত্র বিদ্রোহীদের বের হয়ে আসার সুযোগ করে দিতে চলতি মাসের শুরুর দিকে এই যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা হয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে এ যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করে তুরস্ক ও রাশিয়া। এএফপি