যুদ্ধবিরতির লক্ষ্যে সিরিয়ায় ব্রাহিমির আলোচনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়াবিষয়ক আন্তর্জাতিক শান্তি দূত লাখদার ব্রাহিমি গতকাল শনিবার বাশার আল-আসাদ সরকারের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা শুরু করেছেন। ব্রাহিমি গতকাল রাজধানী দামেস্কে পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়ালেমের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেন।জাতিসংঘ ও আরব লিগের সিরিয়াবিষয়ক প্রতিনিধি ব্রাহিমি আশা করছেন, ঈদুল আজহা উপলক্ষে সরকার ও বিদ্রোহীদের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছানো যাবে। সিরিয়ার বেসামরিক লোকজন যুদ্ধবিরতি চাচ্ছে। কিন্তু অনেকে সন্দেহ করছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার তাতে রাজি হবে না। ব্রাহিমি আশা করছেন, তিনি প্রেসিডেন্ট বাশারের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ১৮ মাস ধরে বিদ্রোহী গোষ্ঠী বাশার সরকারের বিরুদ্ধে লড়াই করছে। লড়াইয়ে অন্তত ৩০ হাজার লোক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি।