যুদ্ধাপরাধ আদালতে সাক্ষ্য দেবেন নাওমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ বিচারে গঠিত বিশেষ আদালতের সামনে সাক্ষ্য দেবেন ব্রিটিশ সুপার মডেল নাওমি ক্যাম্পবেল। গত শুক্রবার নাওমির মুখপাত্র এ কথা জানান। টেইলরের কাছ থেকে একটি ‘হিরে’ উপহার পাওয়া প্রসঙ্গে আদালতে এই সুপার মডেলকে জিজ্ঞাসাবাদ করা হবে।সিয়েরা লিওনে গৃহযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য ২০০৮ সালে টেইলরের বিরুদ্ধে বিচার-প্রক্রিয়া শুরু হয়। অবৈধ পন্থায় আহরিত হিরের বিনিময়ে বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। নাওমির মুখপাত্র বলেন, ‘চার্লস টেইলরের বিচার কার্যক্রমে সাক্ষ্য দেওয়ার জন্য উপস্থিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাওমি। একজন সাক্ষী হিসেবে ১৯৯৭ সালের ঘটনার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে নাওমি ক্যাম্পবেলের সাবেক এজেন্ট ক্যারল হোয়াইট ও অভিনেত্রী মিয়া ফ্যারো দাবি করেন, নাওমিকে হিরে উপহার দিয়েছিলেন টেইলর। এ ব্যাপারে সাক্ষ্য দিতে ডাকা হয়েছে এই সুপার মডেলকে। এএফপি।