প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার দিনের সফরে গতকাল শনিবার শ্রীলঙ্কায় গেছেন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক প্রধান জায়েদ বিন রাদ আল হুসেইন। শ্রীলঙ্কার যুদ্ধবিধ্বস্ত অঞ্চল এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়া ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এ ছাড়া দেশটির প্রেসিডেন্ট, বেসামরিক কর্মী ও ধর্মীয় নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। শ্রীলঙ্কায় ৩৭ বছরের গৃহযুদ্ধের অবসান হয় ২০০৯ সালের মে মাসে। এতে প্রাণহানি ঘটে প্রায় এক লাখ মানুষের। অভিযোগ রয়েছে, যুদ্ধ পরিসমাপ্তির প্রাক্কালে তামিল বিদ্রোহীদের নির্মূল করতে সেনাবাহিনী প্রায় ৪০ হাজার তামিলকে হত্যা করে। দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের প্রতিশ্রুতি থেকে লঙ্কান প্রেসিডেন্টের কিছুটা পিছিয়ে আসার পরিপ্রেক্ষিতে গতকাল এ সফরে যান মানবাধিকার প্রধান জায়েদ।
বিবিসি