যুদ্ধাপরাধীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাৎসি যুদ্ধাপরাধী এরিখ প্রিয়েবকে ১০০ বছর বয়সে গত শুক্রবার ইতালির রোমে মারা গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালিতে গণহত্যার জন্য গত ১৫ বছর ধরে তিনি গৃহবন্দী ছিলেন। প্রিয়েবকে কখনোই কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেননি। ১৯৪৪ সালের মার্চ মাসে রোমের একটি গুহায় ৭৫ জন ইহুদিসহ মোট ৩৩৫ জনকে হত্যার ঘটনায় ভূমিকার জন্য ১৯৯৮ সালে প্রিয়েবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় তাঁকে নিজের আইনজীবীর বাড়িতে সাজা ভোগ করার অনুমতি দেওয়া হয়। ওই আইনজীবী বলেছেন, প্রিয়েবকেকে আর্জেন্টিনায় তাঁর স্ত্রীর পাশে সমাহিত করা হবে। তবে আর্জেন্টিনা তাঁর লাশ গ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে। এএফপি।