যুদ্ধাপরাধের দায়ে দুই সার্ব পুলিশ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল) বিচারকেরা বুধবার দুজন সাবেক বসনীয় সার্ব পুলিশ কর্মকর্তাকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০ বছরের বেশি সময় আগে যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার সময় ওই কর্মকর্তারা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে নিজেদের ভূমিকা রাখার জন্য সম্প্রতি দোষী সাব্যস্ত হয়েছেন।বিচারকেরা রায়ে বলেন, একটি পরিকল্পিত সার্ব রাষ্ট্র গঠনের লক্ষ্যে বহুজাতি গোষ্ঠীর দেশ বসনিয়ার ওই ভূখণ্ড থেকে অ-সার্ব জনগোষ্ঠীকে চিরতরে নির্মূল করার পরিকল্পনায় মিকো স্ট্যানিজিক ও স্টোজান জুপজানিনের ভূমিকা ছিল। পরিকল্পনার অধীন মুসলিম ও জাতিগত ক্রোটদের বিরুদ্ধে সহিংসতা চালানো হয়।বসনিয়া যুদ্ধে এক লাখের বেশি মানুষ নিহত হয়। ওই রক্তক্ষয়ী যুদ্ধের জেরে গত শতকের নব্বইয়ের দশকে অখণ্ড যুগোস্লাভিয়া ভেঙে যায়। রয়টার্স।