যুদ্ধাপরাধের বিচারে জাপানের সঙ্গে ন্যায়বিচার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধের অভিযোগে করা বিচারে জাপানের সঙ্গে ন্যায়বিচার করা হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। গত মঙ্গলবার জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বাজেট কমিটির সঙ্গে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানির নেতৃত্বাধীন অক্ষশক্তির পক্ষে ছিল জাপান। পরাজয়ের পর জাপানের ২৮ জন সামরিক ও রাজনৈতিক নেতাকে ‘ক্লাস এ ক্যাটাগরির’ যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়।প্রধানমন্ত্রী আবে বলেন, ২৮ জনকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়। কিন্তু জাপানের আইন অনুযায়ী তাঁরা যুদ্ধাপরাধী ছিলেন না। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য শুধু জাপান দায়ী নয়, ওই যুদ্ধে জয়ী মিত্র দেশগুলোরও দায় আছে। কিন্তু বিচারের ক্ষেত্রে জাপানের নাগরিকদের বিচার করা হয়েছে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর ক্লাস ‘বি ও সি ক্যাটাগরিতে’ জাপানের আরও পাঁচ হাজার ৭০০ নাগরিককে অভিযুক্ত করা হয়। টেলিগ্রাফ।