যুদ্ধের জন্য প্রস্তুত ভারত: প্রতিরক্ষামন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত যেকোনো যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আছে বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি জাতিকে আশ্বস্ত করেছেন। গত মঙ্গলবার দেশটির বিমানবাহিনীর একটি অনুষ্ঠানের ফাঁকে তিনি সাংবাদিকদের এ কথা বলেন ।ভারতের নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে লেখা সেনাপ্রধান জেনারেল ভি কে সিংয়ের একটি চিঠি ফাঁস হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।গত ১২ মার্চ মনমোহন সিংকে লেখা চিঠিতে সেনাপ্রধান উল্লেখ করেন, দেশটির নিরাপত্তাব্যবস্থা ঝুঁকিতে রয়েছে। সেনাবাহিনীর ট্যাংকগুলোর গোলাবারুদ ফুরিয়ে গেছে। আকাশপথে প্রতিরক্ষাব্যবস্থায় ব্যবহূত ৯৭ শতাংশ অস্ত্র পুরোনো হয়ে গেছে। সেগুলো এখন সেকেলে। জিনিউজ