যুদ্ধের ভয়াবহ স্মৃতি ওদের তাড়িয়ে বেড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার শরণার্থী শিশুরা নিষ্ঠুর পরিণতি ভোগ করছে। স্বজন হারানোরসহ যুদ্ধের বীভৎস স্মৃতি তাদের তাড়া করে বেড়াচ্ছে। গতকাল শুক্রবার প্রকাশিত জাতিসংঘের উদ্বাস্তু সংস্থার (ইউএনএইচসিআর) এক প্রতিবেদনে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
অব্যাহত গৃহযুদ্ধের কারণে মাতৃভূমি ছেড়ে জর্ডানের একটি আশ্রয়শিবিরে উঠেছে তাহা (১৫)। দেশের কথা ভোলেনি সে। ইউএনএইচসিআরকে সে বলে, ‘স্বদেশের কথা ভোলা সম্ভব নয়। যখন মনে পড়ে, মনে হয় কেউ যেন আমাকে ছুরিকাঘাত করেছে।’
তাহার মতো অনেক শিশু প্রতিবেশী লেবানন ও জর্ডানে আশ্রয় নিয়েছে। তাদের সাক্ষাৎকার নিয়ে ৬০ পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করেছে ইউএনএইচসিআর। সিরিয়ায় চলা গৃহযুদ্ধে ইতিমধ্যে এক লাখ ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। দেশ ছেড়ে পালিয়েছে অন্তত ২২ লাখ মানুষ। এর মধ্যে ১৫ লাখই শিশু। অনেক শিশু আহত অবস্থায় পালিয়ে এসেছিল। এএফপি।