যুদ্ধের হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপে মার্কিন সামরিক মহড়াকে ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ আখ্যায়িত করে তা বন্ধের আহ্বান জানিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া বলেছে, মহড়া বন্ধ করা না হলে যুক্তরাষ্ট্রের মাটিতে হামলা চালানো হবে। গতকাল শনিবার রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজে এক খবরে এ তথ্য জানানো হয়। এএফপি।