যে কারণে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী রাখী সাওয়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্ত গত বুধবার ঘোষণা দিয়েছেন, ভারতের লোকসভা নির্বাচনে তিনি উত্তর-পশ্চিম মুম্বাই আসনে প্রার্থী হচ্ছেন।
প্রার্থিতার পক্ষে যুক্তি তুলে ধরে রাখী বলেন, মুম্বাইয়ে নারীর নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করতেই নির্বাচনী লড়াইয়ে নামছেন তিনি। ওই আসনে এবার কংগ্রেসের হয়ে গুরুদাস কামাত, শিবসেনার গজানন কীর্তিকর, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার পক্ষে অভিনেতা ও পরিচালক মহেশ মাঞ্জরেকর এবং আম আদমি পার্টির মায়াঙ্ক গান্ধী প্রার্থী হয়েছেন। পিটিআই।