যে প্রক্রিয়ায় রাজ্য হবে তেলেঙ্গানা
পৃথক রাজ্যের ঘোষণা বাস্তবায়িত হলে তেলেঙ্গানা হবে ভারতের ২৯তম রাজ্য। এ জন্য একটি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।কেন্দ্রীয় মন্ত্রিসভা পৃথক তেলেঙ্গানা রাজ্য করার বিষয়ে এর পরিকল্পনা রাষ্ট্রপতিকে অবহিত করবে। এ ছাড়া অন্ধ্র প্রদেশের বিধানসভাকে এর মতামত জানাতে বলা হবে। এরপর প্রধানমন্ত্রী একটি কমিটি গঠন করে দেবেন। এই কমিটির কাজ হবে রাজ্যের তিনটি অঞ্চলের রাজস্ব ও পানি বণ্টনের মতো বিষয়গুলো কীভাবে সমাধান করা হবে, সে ব্যাপারে একটি মতৈক্যে পৌঁছানো। এ বিষয়ে কমিটি ওই তিন অঞ্চলের নেতাদের সঙ্গে আলোচনা চালাবে। এরপর পার্লামেন্টের উচ্চ ও নিম্ন উভয় কক্ষে নতুন রাজ্য গঠনের বিষয়ে বিল উত্থাপন ও পাস করতে হবে।রাজ্য গঠনের এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে পারে আগামী বছরের শুরুর দিকে। পৃথক তেলেঙ্গানা রাজ্য করার দাবিতে পাঁচ দশক ধরে আন্দোলন চলে আসছে। এর ধারাবাহিকতায় ২০০৯ সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকার আকস্মিকভাবে ঘোষণা দেয়, নতুন তেলেঙ্গানা রাজ্য করার বিষয়টি অনুমোদন দেওয়া হচ্ছে। তবে এর প্রতিবাদে অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চল ও রায়ালসীমা এলাকায় সহিংস বিক্ষোভ শুরু হলে সরকার পিছু হটে। এনডিটিভি।