প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি বলেছেন, গোলযোগপূর্ণ বেলুচিস্তান প্রদেশের সংকট সমাধানে সংবিধানের আওতায় যেকোনো রাজনৈতিক পদক্ষেপকে সেনাবাহিনী সমর্থন করবে। গতকাল বুধবার চার দিনের সরকারি সফরে রাশিয়া যাওয়ার আগে কায়ানি এ কথা বলেন।পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা জানায়। কায়ানি বলেন, বেলুচিস্তানের সংকট সমাধানে যেকোনো রাজনৈতিক প্রক্রিয়াকে সেনাবাহিনী পূর্ণ সমর্থন দেবে। এই প্রক্রিয়া পাকিস্তানের সংবিধানের আওতায় হতে হবে। সংবিধান পরিপন্থী কোনো কিছু হলে তা হবে অগ্রহণযোগ্য।বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী ও বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি-এম) প্রধান আখতার মেঙ্গাল ওই প্রদেশের চলমান সংকট সমাধানে ছয় দফা উপস্থাপনের এই প্রথম বেলুচিস্তান নিয়ে মন্তব্য করলেন সেনাপ্রধান জেনারেল কায়ানি। ডন।