প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত ও যুক্তরাষ্ট্র ‘জয়েন্ট চ্যালেঞ্জ কয়েন’ নামের যৌথ এক মুদ্রা তৈরি করেছে। ভারতের নৌবাহিনীর জন্য ভবিষ্যৎ প্রজন্মের যুদ্ধ জাহাজ তৈরির অংশীদারিত্বের প্রতীক হিসেবে এই মুদ্রা তৈরি করা হয়েছে। এর এক পিঠে রয়েছে উভয় দেশের পতাকা। মুদ্রার কিনারা দিয়ে ছোট হরফে ইংরেজি ও হিন্দিতে লেখা ‘একসঙ্গে এগিয়ে যাই’। সোনালি রঙা মুদ্রাটির অপর পিঠে রয়েছে সাগরে ভাসমান এক যুদ্ধ জাহাজ। গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারত সফরে যান। সেসময় ভারতের নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে ভবিষ্যৎ প্রজন্মের যুদ্ধ জাহাজ তৈরির জন্য ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ প্রতিষ্ঠার ঘোষণা দেয় দু্ই দেশ।
পিটিআই