যোগগুরু রামদেব হিথ্রোতে আট ঘণ্টা আটকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের লন্ডন হিথ্রো বিমানবন্দরে আট ঘণ্টা আটকে থাকার পর গতকাল শনিবার সেখান থেকে ছাড়া পেয়েছেন ভারতের যোগগুরু বাবা রামদেব। কাস্টমসের কর্মকর্তারা তাঁকে আটকে রেখেছিলেন।
রামদেবের মুখপাত্র এস কে তেজারাওয়ালা জানান, বিমানবন্দরে তাঁকে কোনো জিজ্ঞাসাবাদ বা তাঁর জিনিসপত্রে তল্লাশি চালানো হয়নি। জানা গেছে, কাস্টমসের কর্মকর্তারা রামদেবকে ব্যবসায়িক ভিসার পরিবর্তে পরিদর্শন ভিসায় যুক্তরাজ্য ভ্রমণ করা নিয়ে প্রশ্ন করেছেন। সঙ্গে থাকা কিছু ওষুধ নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়। আইএএনএস।